শরীয়তপুর-০৩ আসনে এমপি অপু’র সঙ্গে ঈদ শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 21 March 2026

শরীয়তপুর-০৩ আসনে এমপি অপু’র সঙ্গে ঈদ শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

 


শরীয়তপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু’র সঙ্গে নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর দেশবরেণ্য জনাব তারেক রহমানের সাবেক একান্ত সচিব হিসেবে তাঁর দায়িত্বপালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং বর্তমান দায়িত্বে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।

মিয়া নূরউদ্দিন আহমেদ অপু উপস্থিত সবার সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম, জনগণের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
আরো উপস্থিতি ছিলেন

শরীয়তপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গণি মিন্টু সরদার , মাহবুব তালুকদার , মহিউদ্দিন বাদল বেপারী, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান,
রাজপথের পরিচিত মুখ

তরুণ প্রজন্মের রাজনীতিবিদ নাট্যকার মোঃমনির সরদার ,
খান বাহাদুর আফজাল নূর, শাহবুদ্দিন রাড়ী সহ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment